শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

সংক্ষিপ্ত সংবাদ

আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চাঁদপুর : জুলাই-আগস্টের গণঅভ্যূত্থানের চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকারকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ে করা মামলায় উপজেলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
যুবক নিখোঁজ
চৌহালী (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের এনায়েতপুরে ২৬ দিন ধরে সানিউর রহমান সানি (৩৫) নিখোঁজ হয়েছেন। গত বছরের ১৪ ডিসেম্বর শশুরের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সানি এনায়েতপুর থানার গোপালপুর গ্রামের আবু রায়হান সরকারের ছেলে। এ ঘটনায় নিখোঁজের স্ত্রী সাদিয়া আফরোজ রুপা বাদি হয়ে ১৫ ডিসেম্বর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং ৯৬৮।
সানির পিতা আবু রায়হান জানান, বেসরকারি কোম্পানিতে চাকরিজীবী সানি ৯ বছর আগে প্রেমের সম্পর্কে সিরাজগঞ্জ সদরের রায়পুর মহল্লার সুরুজ্জামানের মেয়ে রুপাকে বিয়ে করেন। এর পর থেকে স্ত্রী নিয়েই প্রথমে ঢাকা পরবর্তীতে গত ২ বছর ধরে শশুরের বাসায় (কওমী জুটমিল সংলগ্ন) বসবাস করে আসছেন। বাড়িতে খুব বেশি যাতায়াত বা যোগাযোগ ছিল না। তাদের ঘরে কোন সন্তান নেই।
পুত্র বধূ রুপার সাথে প্রায়ই বাকবিতন্ডায় জগানোর খবর পেতাম। রুপা উচ্চ বিলাসী ও কড়া মেজাজের হওয়ায় ছেলেটি দীর্ঘদিন ধরে অশান্তিতে ছিল। হঠাৎ করে জানতে পারি সানির খোঁজ মিলছে না।
মোবাইল উদ্ধার
শিবালয় (মানিকগঞ্জ) মানিকগঞ্জ থেকে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ২৩টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে পুলিশ। গত বুধবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল হস্তান্তর করা হয়।
পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, মানিকগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা তৎপর। জনগণের নিরাপত্তা ও সেবায় পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মোবাইল হারানোর পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলে তা উদ্ধারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
লাশ উদ্ধার
ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দা গ্রামে এক চিকিৎসকের বাড়ির কেয়ারটেকারের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ওহাব মাতুব্বরের বাড়ি পার্শ্ববর্তী তুজারপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে ওই বাড়িতে কেয়ারটেকারের দায়িত্ব পালন করছিলেন।
কর্মকর্তা বরখাস্ত
রংপুর অফিস : তথ্য মেলায় শেখ হাসিনার বাণী প্রচার করায় রংপুরে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে বদলি ও একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল  বৃহস্পতিবার সংশ্লিষ্ট অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য গত ২২ ডিসেম্বর রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত তথ্যমেলায় বিতর্কিত এ ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে আলটিমেটাম দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
এব্যপারে জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের সহকারী পরিচালক মালিক মোহাম্মদ তৈমুর গোফরানকে বরগুনায়, জেলা সঞ্চয় ব্যুরোর সহকারী পরিচালক মোক্তারুজ্জামানকে ঠাকুরগাঁওয়ে বদলি করেছে সংশ্লিষ্ট দপ্তর। এ ছাড়া জেলা মৎস্য কর্মকর্তা ডক্টর মুহাম্মদ সালাহ উদ্দিন কবিরকে সাময়িক বরখাস্ত করে জেলা মৎস্য কর্মকর্তা (রিজার্ভ) হিসেবে মৎস্য অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।
কম্বল বিতরণ
পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে শীতার্তদের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের উদ্যোগে কম্বল বিতরণ করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কমর্কতা মাহমুদুল হাসান। বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের ডেপুটি ডাইরেক্টর নাজমুস শাহাদাত, সাবেক যুব প্রধান মিনহাজুল ইসলাম মানিক, ন্যাশনাল ব্যাংক লিঃ পাঁচবিবি উপ-শাখার ম্যানেজার সুজন মিয়া প্রমুখ। এই শীতে পাঁচবিবিতে à§§’শ কম্বল সহ জেলায় à§«’শ কম্বল বিতরণ করেছে রেড ক্রিসেন্ট।
বসতবাড়ি উচ্ছেদ
গাজীপুর: গাজীপুরে ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বনবিটে অভিযান চালিয়ে বৃহস্পতিবার অবৈধভাবে দখলীয় স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে অবৈধ দখলীয় ৪.০৫ একর বনভূমি উদ্ধার করা হয়েছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ মোজাম্মেল হক জানান, অভিযানের উদ্ধার হওয়া ৪.০৫ একর সংরক্ষিত বনভূমিতে থাকা ১৩ টি বসতবাড়ি ও একটি বাউন্ডারি ওয়াল অপসারণ করা হয়েছে। অন্যান্য অবৈধ দখলদারদের তালিকা তৈরি এবং উচ্ছেদ অভিযান পরিচালনার কার্যক্রম চলমান রয়েছে।
পিঠা উৎসব
শরণখোলা (বাগেরহাট) : শরণখোলা সরকারী ডিগ্রী কলেজে শনিবার দিনব্যপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উৎসবে তিন লক্ষাধিক টাকার বিক্রি হয়েছে। মানুষের উপচে পড়া ভিড়  দেখা গেছে। শনিবার সকালে শরণখোলা সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ নূরুল আলম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ রফিকুল ইসলাম কবীর, বিএনপি নেত্রী এ্যাডভোকেট ফারজানা জাহান নিপা, মোরেলগঞ্জ এসএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ছবীর আহমেদ আখন্দ, শরণখোলা সরকারী কলেজের সহকারী অধ্যাপক আলীম আল রেজা শোভন প্রমুখ।
কর্মসংস্থান বিষয়ক সভা
নেত্রকোনা : নেত্রকোনায় বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিত করণ কর্মশালা ও জব ফেয়ারের মাধ্যমে কর্মী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ১১টায় প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এই অবহিত করণ কর্মশালার আয়োজন করে।
নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে বোয়েসেলের সিনিয়র সহকারী সচিব মোছা. নাজমুন নাহারের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলাম্যাজিস্ট্রট   বনানী বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বোয়েসেল এর (প্রশাসন, মানব সম্পদ ও অর্থ) মহাব্যবস্থাপক নূর আহমেদ।

অনলাইন আপডেট

আর্কাইভ